সঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্জয় দত্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অরবিন্দ মিশ্র। এই গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাঁকে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। সঞ্জয় দত্তের বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালের ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের সময় তিনি মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টির পক্ষে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। এই ঘটনার পর সঞ্জয় দত্তের বিরুদ্ধে টিয়াকেটনগর থানায় মামলা হয়। মামলায় সঞ্জয়ের বিরুদ্ধে আদালত থেকে সমন জারি হলেও তাতে তিনি সাড়া না দেওয়ায় গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।