সঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ সালের ভারতের লোকসভা নির্বাচনের সময় উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির পক্ষে নির্বাচনী প্রচার করতে গিয়ে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছিলেন সঞ্জয় দত্ত। সেই অপরাধের জন্য উত্তর প্রদেশের মউ জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কুমার শনিবার সঞ্জয় দত্তের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সঞ্জয় দত্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি সমাজবাদী পার্টির প্রার্থী আরশাদ জামালের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে এক জনসভায় সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেন। এর আগে সঞ্জয় দত্ত অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন কারাগারেও থাকতে হয়েছিল তাঁকে।