সঞ্জয়ের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আন্ডারওয়ার্ল্ড ডন’ দাউদ ইব্রাহীমের সঙ্গে একবার দেখা করেছিলেন সঞ্জয় দত্ত। এটা তিনি স্বীকার করলেন গত মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টে। অভিযোগ ছিল, ১৯৯৩ সালে মুম্বাইয়ে ক্রমিক বোমা বিস্ফোরণের সঙ্গে যোগসূত্র আছে সঞ্জয়ের এবং ওই হামলার পেছনে আছেন দাউদ। হামলার আগেই নাকি দুবাইয়ে এক রাতের খাবারের আমন্ত্রণে তাঁর সঙ্গে দেখা করেছিলেন বলিউডের এই তারকা। তবে সঞ্জয় আদালতে হাজির হয়েছিলেন অবৈধভাবে একটি বন্দুক রাখার অভিযোগের কারণে। এ অভিযোগে ছয় বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। রায়ের বিরুদ্ধে আপিলও করেছেন সঞ্জয়। সেটারই শুনানি ছিল মঙ্গলবার। আইএএনএস।