সতর্ক করা হলো তিন্নিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন্নির আচরণে ক্ষুব্ধ হয়েছেন পরিচালক সোহানুর রহমান সোহান। তিন্নির বিরুদ্ধে অপেশাদারি মনোভাবের অভিযোগ এনেছেন তিনি। তাঁর মতে, তিন্নি সময়মতো শুটিং স্পটে আসেন না। সকাল ১০টায় আসার কথা থাকলেও এসেছেন বিকেল পাঁচটায়। তাঁকে বারবার অনুরোধ করা হলেও নিজের ইচ্ছামতোই আচরণ করছেন। আপত্তিকর মন্তব্য করছেন। সোহানের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার সন্ধ্যায় এফডিসিতে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতির নেতারা তিন্নির সঙ্গে বসেন।তিন্নির কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু তিন্নি কোনো সদুত্তর দিতে পারেননি।বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি শওকত জামিল। তিনি বলেন, ‘ছবির কাজ ঠিকমতো করার জন্য তিন্নিকে বলা হয়েছে। যদি সে কাজ না করে, তাহলে এ ছবির পেছনে যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছে, তা ফেরত দিতে হবে। তবে তিন্নি ছবিটির কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।’এ ব্যাপারে তিন্নির বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হয়। কিন্তু তিন্নি কোনো মন্তব্য করতে রাজি হননি।