সত্তরে বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী পারভিন দুসাংয়ের সঙ্গে কবির বেদি
স্ত্রী পারভিন দুসাংয়ের সঙ্গে কবির বেদি

১৬ জানুয়ারি ছিল কবির বেদির জন্মদিন। অভ্যাগতরা মুম্বাইয়ের আলিবাগে এসেছিলেন তাঁকে জন্মদিনের অভিনন্দন জানাতেই। কিন্তু বেদি এই অনুষ্ঠানকে একই সঙ্গে বানিয়ে ফেললেন বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান। দীর্ঘ ৯ বছরের সঙ্গী ৪২ বছর বয়সী পারভিন দুসাংকে ঘরনি করে নিলেন কবির। এটা ছিল কবির বেদির জন্মদিনের চমক, তাতে সত্যিই চমকেছেন অতিথিরা।

গত বৃহস্পতিবার এই জুটি গুরুদুয়ারায় গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছেন। বিয়ে হয়েছে শুক্রবার। আর তারই অনুষ্ঠান করা হলো গতকাল শনিবার।

বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে গান গাওয়ার জন্য একজন সুফি সংগীত শিল্পীকে দিল্লি থেকে মুম্বাই উড়িয়ে আনা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে কবির-কন্যা পুজা বেদি উপস্থিত ছিলেন না। তবে তাঁর ভাই অ্যাডাম ছিলেন।

কবির বেদি এর আগে তিনবার বিয়ে করেছিলেন। আগের স্ত্রীরা হলেন প্রতিমা বেদি, সুসান হ্যামফ্রে ও নিক্কি বেদি। টাইমস অব ইন্ডিয়া