সত্তরে বিয়ে এবং পূজা বেদির টুইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূজা বেদি
পূজা বেদি

সত্তর বছরের জন্মদিনে কবির বেদি বিয়ে করেছেন, সে খবর এখন বাসি হয়ে গেছে। ১৬ জানুয়ারি তাঁর জন্মদিনে পরিবার ও বন্ধুদের ডেকে বিয়ের কথাও জানিয়েছিলেন এই অভিনেতা। ১৫ জানুয়ারি বিয়ের কাজটা সেরে ফেলেন তাঁরা। নতুন স্ত্রী আর কেউ নয়, দীর্ঘ ৯ বছর ধরে তাঁর সঙ্গী যে জন, সেই পারভিন দুসাং হয়েছেন ঘরণী।

আমরা এ বিষয়ে আগের রিপোর্টে লিখেছিলাম, ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ছিলেন না কেবল মেয়ে পূজা বেদি।

কবির বেদির প্রথম স্ত্রী নৃত্যশিল্পী প্রতিমা’র মেয়ে পূজা। তাঁর অনুপস্থিতি অনেকের মনে অনেক প্রশ্নেরই জন্ম দিয়েছিল। পূজার করা একটি টুইট আপাতত সে প্রশ্নগুলোর জবাব দিয়েছে। পূজা টুইট করেছেন, ‘প্রতিটি রূপকথাতেই একটি ডাইনি বুড়ি বা সৎমা থাকে, আমারটা কেবল এসে হাজির হয়েছে।’

বাবার বিয়ের অনুষ্ঠানে পূজা কেন আসেননি কিংবা এ বিয়ে সম্পর্কে পূজার মনোভাব বোঝার জন্য এই একটি টুইটই যথেষ্ট। এনডিটিভি