সত্তরে মঞ্চসারথি আতাউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনার নাট্যসৃজন আমাকে আলোকিত করে, আমাকে দ্বিতীয় পাঠ দেয় সৃজনের—তোরণের ওপর আলো ঝলমলিয়ে ওঠে উৎসবের রাতে।...’নাট্যজন আতাউর রহমানের ৭০তম জন্মদিনের অভিজ্ঞানপত্রে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক তাঁর সম্পর্কে এসব কথা লিখেছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় ‘আতাউর রহমান ৭০তম জন্মদিবস উদ্যাপন পরিষদ’ আয়োজিত অনুষ্ঠানের শুরুতে এটি পাঠ করেন সারা যাকের। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জন্মদিবস উদ্যাপন পরিষদের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ। উত্তরীয় পরিয়ে দেন আলী যাকের। শিল্পীর তুলিতে আঁকা আতাউর রহমানের একটি প্রতিকৃতি তাঁর হাতে তুলে দেন শিমূল ইউসুফ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, কেরামত মাওলা ও রোকেয়া রফিক। এরপর আতাউর রহমান বলেন, ‘আমি বেশি কিছু করতে পারিনি। তবে নাটকের জগতে অন্তত একটি ছোট প্রদীপ জ্বালাতে পেরেছি বলে আমার বিশ্বাস। আর তাই আমার ৭০তম জন্মদিনে আমাকে নিয়ে এই আয়োজন। আমার ভালো লাগছে। সবকিছুকেই সুন্দর মনে হচ্ছে।’দিনটি উপলক্ষে পরিষদ পুরো নাট্যশালা সাজিয়েছিল শত ফুল আর প্রদীপে। ফুল আর উপহারসামগ্রী নিয়ে আতাউর রহমানকে শুভেচ্ছা, শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে এসেছিলেন সাংস্কৃতিক জগতের বহু লোক। তাঁদের মধ্যে ছিলেন চিত্রনায়ক আলমগীর, অভিনয়শিল্পী আফরোজা বানু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গাজী রাকায়েত। এ ছাড়া সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, ঋষিজসহ অনেক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।শুভেচ্ছা জ্ঞাপনের আনুষ্ঠানিকতা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ও তাঁর শান্তিনিকেতনশান্তিনিকেতনের গাছতলায় পাঠ গ্রহণ করছেন শিক্ষার্থীরা। আবার অন্য একটির নিচে আড্ডায় মেতে আছেন বেশ কয়েকজন। আরও আছে শান্তিনিকেতনের বিভিন্ন ভবনের আলোকচিত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি প্রতিকৃতি। এ ছাড়া রয়েছে সেই ছাতিমতলার আলোকচিত্র, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে সমাহিত করা হয়।রবীন্দ্রস্মৃতিবিজড়িত এমন প্রায় ১০০টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে। প্রদর্শনীর শিরোনাম ‘রবীন্দ্রনাথ ঠাকুর: বিশ্বজনীন বার্তা’। কবির সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করে আলিয়ঁস ফ্রঁসেজ। গতকাল শনিবার বিকেলে প্রদর্শনী উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। স্বাগত বক্তব্য দেন ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক সালিহা লোফেভ। বক্তব্য দেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার, ফান্সের রাষ্ট্রদূত চার্লে কসুরে, প্রদর্শনীর আলোকচিত্রগুলোর সংগ্রাহক চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক স্যামুয়েল বার্তে।আয়োজকেরা জানান, এসব আলোকচিত্র ১৯২৭ থেকে ১৯৬০ সালের মধ্যে ক্যামেরাবন্দী করেন ইউরোপীয় আলোকচিত্রী অ্যালেন ডানিয়েলু ও রেমন্ড বার্নিয়ের। প্রদর্শনী চলবে ২৫ জুন পর্যন্ত।কবিতায় বলা কবিতায় শোনারবীন্দ্রনাথ ঠাকুরের একগুচ্ছ কবিতা নিয়ে অনুষ্ঠিত হলো আবৃত্তিসন্ধ্যা ‘কবিতায় বলা কবিতায় শোনা’। গতকাল শনিবার সন্ধ্যায় কবির সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে এটি উপস্থাপন করে আবৃত্তি সংগঠন চারুবাক। সঞ্চালনা করেন ইসমাইল সাদী।অনুষ্ঠানে একক ও বৃন্দ আবৃত্তিতে অংশ নেন আফরোজা কণা, সৈয়দা নাহিদা আফরিন, মো. পলাশ মিয়া, রাজিয়া রোজী, সারাবান তাহুরা, শামীমা নাসরিন, জিন্নাতুল ইসলাম, রাশেদুল হাসান, আরিফুল হক প্রমুখ। কবিতাগুলোর মধ্যে অপমানিত, দুঃসময়, পরিচয়, নির্ভয়, অনন্ত প্রেম, বধূ, বিস্ময়, নিরুদ্দেশ যাত্রা, পথের বাঁধন, নির্ঝরের স্বপ্নভঙ্গ প্রভৃতি উল্লেখযোগ্য।মুস্তাফা খালিদের আনন্দ-বেদনাকালি ও কলমে আঁকা শিল্পী মুস্তাফা খালিদের ১৩০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে ঢাকা আর্ট সেন্টার গ্যালারিতে। গত শুক্রবার বিকেলে ‘...অব টিয়ারস অ্যান্ড জয়’ শিরোনামের এ প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম খান ও স্থপতি শামসুল ওয়ারেস। এ ছাড়া বক্তব্য দেন শিল্পী নিসার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।প্রদর্শনী চলবে ১ জুলাই পর্যন্ত।