সত্তরের দশকের অক্ষয় কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন সত্তরের দশকের সঙ্গে বাস করছেন অক্ষয় কুমার! গত ২২ সেপ্টেম্বর থেকে অক্ষয় যেখানেই যাচ্ছেন, হাজির হচ্ছেন সত্তরের দশকের স্টাইল ধারণ করে। ছবির প্রচারণার জন্য আজকাল সব অভিনেতাই অভিনব পন্থা অবলম্বন করছেন। অক্ষয় যেন সবাইকে ছাড়িয়ে গেছেন। বিপুল শাহর অ্যাকশন রিপ্লে ছবিতে সত্তরের দশকের যুবক কিষাণের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। ছবিতে চুলের স্টাইল থেকে শুরু করে পোশাক—সবকিছুতেই সত্তরের দশককে ধারণ করেছেন তিনি।অ্যাকশন রিপ্লে ছবিটি মুক্তি পাবে আগামী ৫ নভেম্বর। ছবিটি মুক্তির আগে অক্ষয় ঠিক করেছেন, যেখানেই যাবেন সত্তরের দশকের স্টাইল অনুসরণ করবেন। আর তাই এখন অন্য ছবির শুটিং, ডাবিং, ফিল্মি পার্টি, এমনকি পারিবারিক অনুষ্ঠানেও সত্তরের দশকের সাজপোশাকে দেখা যাচ্ছে অক্ষয়কে। স্ত্রী টুইঙ্কলকে সঙ্গে নিয়ে সম্প্রতি এক রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছিলেন অক্ষয়। সেখানেও তাঁকে এই সাজে দেখা গেছে।