সত্তা ছবিতে রোকেয়া প্রাচী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া প্রাচী
রোকেয়া প্রাচী

অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী সত্তা নামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। হাসিবুর রেজা কল্লোল পরিচালনা করবেন ছবিটি। এর আগেও এই পরিচালকের অন্ধ নিরাঙ্গম ছবিতে অভিনয় করেন প্রাচী।
রোকেয়া প্রাচী বলেন, ‘নতুন হলেও পরিচালক অন্ধ নিরাঙ্গম ছবিতে যে মুন্সিয়ানা দেখিয়েছেন অভিনয়শিল্পী হিসেবে আমি সত্যি তাতে মুগ্ধ হয়েছি। তাঁর ভাবনা-চিন্তা আমাকে অবিভূত করেছে। আমাকে তাঁর নতুন সিনেমায় অভিনয় করার সুযোগ দেওয়াতে ভালো লাগছে।’
রোকেয়া প্রাচী এও বলেন, ‘পরিচালকের কাছ থেকে সত্তা সিনেমার যে গল্প শুনেছি তাতে আমি চলচ্চিত্রটিতে অভিনয় করতে আগ্রহী হয়েছি।’