সত্য ঘটনা নিয়ে নাদের চৌধুরীর চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের একটি সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন টিভি ও মঞ্চের অভিনয়শিল্পী নাদের চৌধুরী। নাম যোদ্ধা। এক কিশোর ছেলে মুক্তিযুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু শেষ মুহূর্তে সে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ধরা পড়ে। তাকে নিয়ে যাওয়া হয় নির্যাতন কক্ষে। এ খবর জানতে পেরে গ্রামের মানুষেরা ওই কিশোরকে রক্ষা করতে এগিয়ে আসে। এভাবেই নিজের প্রথম ছবির গল্প প্রসঙ্গে বললেন নাদের চৌধুরী। জানালেন, ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। শিল্পীদের সঙ্গে আলোচনা ও শুটিংয়ের স্থান নির্বাচনের কাজ চলছে। ডিসেম্বর মাসে ছবির শুটিং শুরু করবেন। বললেন, ‘এমনই সত্য ঘটনা নিয়ে ছবি তৈরি হলে মুক্তিযুদ্ধের ব্যাপারে নতুন প্রজন্ম স্বচ্ছ ধারণা পাবে।’