সত্য জানাতে কলম ধরলেন প্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের বলিউডের টিন সেল রাজ্যের সাহসিনী অভিনেত্রী প্রীতি জিনতা বরাবরই স্পষ্টভাষী। মুখের ওপর সটান কথা ছুড়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর ঠোঁটকাটা স্বভাবের কথা অনেকেই জানেন। এবার প্রীতি আরেকটি ব্যতিক্রমী কাজ করতে যাচ্ছেন। বই লিখছেন তিনি। অবশ্য বই লেখা কি খুব ব্যতিক্রমী কিছু? প্রীতির ক্ষেত্রে কিন্তু তা-ই। তিনি বই লিখছেন স্রেফ তাঁর সম্পর্কে ছড়ানো বিভিন্ন গুজবের মূলোৎপাটন করতে।এ প্রসঙ্গে টুইটারে এক বার্তায় প্রীতি বলেন, ‘আমি একটা বই লিখছি আমার সম্পর্কে ছড়ানো গুজবের ফয়সালা করতে।’প্রীতি তাঁর টুইটে সুসাংবাদিকতার পক্ষেও বলেছেন, আবার প্রচারণাপ্রিয় সংবাদমাধ্যমগুলোকেও একহাত নিয়েছেন। লিখেছেন, যুদ্ধ কিংবা সন্ত্রাসী হামলার সময় মিডিয়াগুলোর ঘটনাস্থল থেকে স্পর্শকাতর সংবাদ প্রকাশের কারণে মৃত্যু বা হতাহতের সংখ্যা আরও বাড়ে।এই না হলে প্রীতি!