সত্যজি রায় ট্রেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবির শুটিং স্পটকে এবার ভারতের পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে আনা হচ্ছে। এই নিয়ে পর্যটনকেন্দ্র করার এক নতুন প্রকল্প হাতে নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শুটিং স্পট নিয়ে ‘সত্যজিৎ রায় ট্রেল’ নামের এই পর্যটন প্যাকেজ তৈরির ব্যাপারে ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সত্যজিৎ রায় কলকাতার বাইরে পুরুলিয়া, বাঁকুরা, বীরভূমে ছবির শুটিং করেছেন। তবে এই তালিকায় বাদ রাখা হয়েছে পথের পাঁচালি ছবির বোড়াল গ্রামকে। কারণ, সেই গ্রামের চেহারা এখন বদলে গেছে। এখন আর সেখানে হরিহর, সর্বজয়া, অপু ও দুর্গার সেই মাটির বাড়ি আর দাওয়া নেই। সেখানে হয়েছে পাকাবাড়ি। তাই ওই জায়গাটি আর রাখা হচ্ছে না এই শুটিং স্পটের মানচিত্রে।