সত্যজিতের চলচ্চিত্র নিয়ে উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র। এই প্রতিষ্ঠানের পরিচালক অঙ্কন ব্যানার্জি জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী এবং সত্যজিৎ রায়ের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনের এই উৎসব আয়োজন করা হয়েছে। উৎসবে থাকছে রবীন্দ্রসাহিত্য নিয়ে সত্যজিৎ রায়ের তৈরি চলচ্চিত্র। সঙ্গে থাকছে সত্যজিৎ রায় নির্মিত আরও কয়েকটি ছবি। অঙ্কন ব্যানার্জি বলেন, ‘এই উৎসবের মধ্য দিয়ে তাঁদের দুজনকেই শ্রদ্ধা জানাচ্ছি।’উৎসব শুরু হবে আজ সন্ধ্যা ছয়টায়। আজকের ছবি ঘরে বাইরে ও অরণ্যের দিনরাত্রি। আগামীকাল শনিবার দেখানো হবে জলসাঘর ও পথের পাঁচালী। রোববার চারুলতা ও জন অরণ্য এবং সোমবার হীরক রাজার দেশে।