সত্যজিতের ‘সিকিম’ এখন মুক্ত
৪০ বছর আগের কথা। সিকিম তখন এক স্বাধীন ভূখণ্ডের নাম। সিকিমের শাসকের ইচ্ছা ছিল তাঁর রাজ্যের নয়নাভিরাম সৌন্দর্য সারা বিশ্বের কাছে তুলে ধরার। সে জন্যই তিনি ভেবেছিলেন সিকিম নিয়ে একটি তথ্যচিত্র তৈরির কথা। সিকিম নামের এই তথ্যচিত্র পরিচালনার ভার তুলে নেন সত্যজিৎ রায় স্বয়ং। কিন্তু ছবিটির চূড়ান্ত সংস্করণ তৈরি হওয়ার আগেই ঘটে যায় বড় ধরনের রাজনৈতিক পটপরিবর্তন। ১৯৭৫ সালে ভারতের সঙ্গে যুক্ত হয় সিকিম। ওই অস্থির সময়ে সিকিমের জনগণের মনে বিরূপ ধারণা হতে পারে ভেবে ভারত সরকার নিষিদ্ধ করে ছবিটি। এত বছর পর কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের সেই ছবির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার।সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় জানিয়েছেন, সিকিম-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘটনায় তিনি আনন্দিত। ছবিটি শিগগিরই সবাই দেখার সুযোগ পাবে—এই আশাবাদ ব্যক্ত করেছেন তনি। এই মুহূর্তে ছবিটির দুটি কপি রক্ষিত আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। ওয়েবসাইট।