সত্যজিতের ‘সিকিম’ ছবির প্রথম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যজিৎ রায় সিকিম ছবিটি তৈরি করেছিলেন ৪০ বছর আগে। এবার ছবিটি প্রদর্শনীর ব্যাপারে অনুমতি দিয়েছে ভারত সরকার। কাল বুধবার দিল্লির ইন্টারন্যাশনাল সেন্টারে ছবিটির প্রথম প্রদর্শনী হবে।সিকিমের তৎকালীন রাজা চৌগিয়াল ও তাঁর স্ত্রী হোপ কুকের অনুরোধে সত্যজিৎ রায় ১৯৭০ সালে তৈরি করেন ছবিটি। কিন্তু এই ছবিতে রাজপরিবারের বৈভবের পাশাপাশি ছিল রাজপ্রাসাদের বাইরে ফেলে দেওয়া খাবারের ভুক্তাবশেষ খুঁটে খাচ্ছে দরিদ্র মানুষ। এসব দৃশ্য অন্তর্ভুক্ত হওয়ায় তা ভালো লাগেনি রাজপরিবারের। তাই আপত্তি তুলেছিল খোদ সিকিমের রাজপরিবারই। ১৯৭৫ সালে সিকিম ভারতের একটি রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ছবিটি প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা জারি করে। ভারতের সেন্সর বোর্ডও দুবার এই ছবির প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে। ফলে সিকিম ছবিটি ভারতে প্রদর্শিত হয়নি।