সত্যজিৎ রায়ের ‘গুপি’ আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন ছবির ‘গুপি’ চরিত্রের তপেন চট্টোপাধ্যায় (৭২) আর নেই। সোমবার সকালে নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জানা গেছে, অনেক দিন ধরেই তপেন চট্টোপাধ্যায় ফুসফুসের সমস্যা ও হাঁপানিতে ভুগছিলেন। অটোমোবাইল প্রকৌশলী হলেও তপেন চট্টোপাধ্যায় ছিলেন বিজ্ঞাপন জগতের মানুষ। ১৯৬৮ সালে সত্যজিৎ রায় গুপি চরিত্রের জন্য তাঁকে নির্বাচন করেন। তপেন চট্টোপাধ্যায়ের নতুন পরিচয় হয় ‘গুপি’। এরপর সত্যজিতের হীরক রাজার দেশে এবং সন্দ্বীপ রায়ের গুপি বাঘা ফিরে এলো ছবিতেও অভিনয় করেছেন তিনি। গতকাল মঙ্গলবার সকাল থেকে কলকাতার নন্দন চত্বরে তাঁর মরদেহ রাখা হয়। এখানে বিভিন্ন অঙ্গনের মানুষজন তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর বিকেলে মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে নেওয়া হয়।