সত্যিকারের অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী উইল কপেলম্যানের সঙ্গে ড্রিউ ব্যারিমোর
স্বামী উইল কপেলম্যানের সঙ্গে ড্রিউ ব্যারিমোর

জীবনের পরম আকাঙ্ক্ষিত রাজপুত্র বা রাজকন্যাটির সঙ্গে প্রথম দেখার অনুভূতি কি ভোলা যায়? প্রথম অভিসারের স্মৃতির চেয়ে মধুর আর কী হতে পারে? সমস্যা হলো, সময়ের সঙ্গে সঙ্গে প্রেমেও পাক ধরে। প্রেম রুপালি ইলিশের মতো, ভালোবাসার জল না পেলেই মরে যায়। তাহলে বুদ্ধি? ড্রিউ ব্যারিমোর আর তাঁর স্বামী উইল কপেলম্যান একটা ভালো বুদ্ধি বের করেছেন। বাস্তবজীবনেও তাঁরা অভিনয় করেন। প্রায়ই তাঁরা বিভিন্ন রেস্তোরাঁয় খেতে যান। সেখানে দুজনে এমন ভাব করেন, আগে থেকে কেউ কাউকে চিনতেনই না। এই প্রথম দেখা! এই জুটির কাছে এক সূত্র স্টার সাময়িকীকে বলেছে, কন্যা ওলিভকে একজন আয়ার কাছে রেখে তাঁরা মাসে একবার রাতভর অভিসারের জন্য বাইরে বেরোন। সেখানে চলে দুজনের এমন সত্যিকারের অভিনয়। পুরোটা সময় নিজেদের ক্যারিয়ার আর সন্তানকে না দিয়ে শুধু দুজন দুজনের জন্য একান্ত কিছু মুহূর্ত বের করা সুখী দাম্পত্য জীবনের অন্যতম রসায়ন বলেই বিশ্বাস তাঁদের।
 রা. হা. আইএএনএস, এএনআই