সত্যেন সেন গণসংগীত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে গণসংগীত উৎসবের আয়োজন করেছে সত্যেন সেন শিল্পী সংস্থা। এই সংগঠনের সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে দুই দিনের উৎসব শুরু হবে ২৭ মার্চ। উদ্বোধন করবেন অজিত রায়।মানজারুল ইসলাম বলেন, ‘এবারই প্রথম আমরা এই সংগীত উৎসবের আয়োজন করেছি। এখন থেকে প্রতিবছর এ উৎসব হবে।’তিনি আরও জানান, দুই দিনের উৎসবে গান করবে ঋষিজ, ক্রান্তি, বিবর্তন, ধ্রুবতান, তালিম, সুরসপ্তক, স্বভূমি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আনন্দন, পদাতিক সংগীত সংসদ ও সত্যেন সেন শিল্পী সংস্থা।এদিকে সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে আরেকটি উৎসবের আয়োজন করেছে উদীচী। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মঞ্চে আয়োজিত এ উৎসব উপলক্ষে ঢাকায় আসছেন ‘আমি বাংলার গান গাই’সহ অসংখ্য গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়।