সত্যেন সেন গণসংগীত উৎসব ও প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনব্যাপী উদীচী শিল্পীগোষ্ঠীর ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয় গতকাল বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে। উদ্বোধন করেন লোকশিল্পী গৌরাঙ্গ আদিত্য।
গত ২৮ মার্চ ছিল সত্যেন সেনের জন্মদিন। সপ্তমবারের মতো আয়োজিত এবারের উৎসবের স্লোগান ‘মানুষ জাগাও, স্বদেশ জাগাও, বিশ্ব জাগাও সংগীতে’।
জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় উৎসব। বক্তারা সম্প্রতি কুমিল্লা সেনানিবাস এলাকায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। উদ্বোধনী পর্বের পর সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে সকাল ১০টা থেকে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে শুরু হয় জাতীয় গণসংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।