সত্যেন সেন জাতীয় গণসংগীত প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৮ মার্চ উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১০৩তম জন্মদিন। এ উপলক্ষে উদীচী তৃতীয় বারের মতো ২৭ ও ২৮ মার্চ আয়োজন করেছে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব’। এ আয়োজন প্রসঙ্গে উদীচীর ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে গণসংগীত প্রতিযোগিতা। এবার একক প্রতিযোগিতায় বয়স অনুসারে দুটি বিভাগের পাশাপাশি দলীয় গণসংগীত প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে ঢাকা জেলার প্রতিযোগিতা।