সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘বর্ষা উৎসব’-এর আয়োজন করা হয়। দুই পর্বের আয়োজনের সকালের পর্বের শুরুটা ছিল দিলীপ শীলের দোতারা ও আবু জাফরের বাঁশি বাদনের মধ্যে দিয়ে। এর পরেই দলীয় সংগীত ‘বর্ষা ঋতু এল ওই’ পরিবেশন করে সুর সপ্তক।
বর্ষাকথনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহসভাপতি অধ্যাপক নিগার চৌধুরী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী। সভাপত্বিত করেন সংগঠনের সভাপতি হায়াৎ মামুদ।
সকালে ও বিকেলে দুই পর্বে বিভক্ত এ আয়োজনে ছিল একক ও দলীয় গান, কবিতা, দলীয় নৃত্য পরিবেশনা প্রভৃতি। অংশে নেয় ওস্তাদ মোমতাজ আলী সংগীত একাডেমি, নটরাজ, নৃত্যম, নৃত্যাক্ষ, ধ্রুব–কিশোর সংগঠন, কল্পরেখা প্রভৃতি সংগঠন।
শিশুদের মধ্যে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।