সত্যেন সেন সম্মাননা পদক পেয়েছেন মফিদুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মফিদুল হকের হাতে সত্যেন সেন সম্মাননা পদক তুলে দেন সংগঠনের সভাপতি হায়াৎ মামুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি গণসংগীত শিল্পী ফকির আলমগীর। ছবি: সাইফুল ইসলাম
মফিদুল হকের হাতে সত্যেন সেন সম্মাননা পদক তুলে দেন সংগঠনের সভাপতি হায়াৎ মামুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি গণসংগীত শিল্পী ফকির আলমগীর। ছবি: সাইফুল ইসলাম

কয়েক বছরের ধারাবাহিকতায় আজ ২৮ মার্চ সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এ আয়োজনের প্রথম দিন গতকাল ২৭ মার্চ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে কলকাতা থেকে আসা এস টি এম কালচারাল গ্রুপের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। দ্বিতীয় দিন আজ ২৮ মার্চ সোমবার সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও সত্যেন সেন সম্মাননা পদক ২০১৬ প্রদান উপলক্ষে সন্ধ্যায় শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হায়াৎ মামুদ। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স

অনুষ্ঠানে শুরুতে ছিল সমবেত সংগীত পরিবেশনা
অনুষ্ঠানে শুরুতে ছিল সমবেত সংগীত পরিবেশনা

আরেফিন সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি গণসংগীত শিল্পী ফকির আলমগীর ও সংগঠনের সহসভাপতি এম ই চৌধুরী শামীম। পদক প্রাপ্ত মফিদুল হক-এর জীবনী পাঠ করেন সংগঠনের সহসভাপতি নিগার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী ও এস টি এম কালচারাল গ্রুপের প্রধান সুরকার ও সংগীত শিল্পী অভিজিৎ চট্টোপাধ্যায়। এবারের সত্যেন সেন সম্মাননা পদক পেয়েছেন লেখক, প্রকাশক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক।

দলীয় নৃত্য পরিবেশন
দলীয় নৃত্য পরিবেশন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরুতে দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও এস টি এম কালচারাল গ্রুপের সদস্যবৃন্দ। সত্যেন সেনের লেখা একক সংগীত ‘মানুষের কাছে পেয়েছি যে বাণী তাই দিয়ে রচি গান’ পরিবেশন করে নবনিতা জায়িদ চৌধুরী। ‘তোমারও পতাকা যারে দাও গানের’ সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন এর শিল্পীবৃন্দ। নৃত্য পরিচালনায় ছিলেন অনিক বসু। এ ছাড়া পশ্চিমবঙ্গ থেকে আগত শিল্পীবৃন্দের মধ্যে একক সংগীতে অংশগ্রহণ করেন অভিজিৎ চট্টোপাধ্যায়, পল্লবী সরকার, পিয়ালী সরকার, নীলিমা বর্মণ, নবমিতা দাস মণ্ডল, সংগীত কুমার মণ্ডল ও ইমন বর্মণ।
একক আবৃত্তি পাঠ করেন আবৃতি শিল্পী নায়লা তারাননুম চৌধুরী। একক সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সংগীত শিল্পী অনিমা রায়। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দের মধ্যে একক সংগীত পরিবেশন করেন এস এম মেজবাহ উদ্দিন, মাহজাবিন রহমান, রত্না সরকার ও শ্রাবণী গুহ রায়।