সত্যেন সেনের জন্মদিন উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্যিক, সাংবাদিক, কৃষক নেতা সত্যেন সেন তাঁর রাজনৈতিক প্রজ্ঞা থেকেই গণসংস্কৃতি চর্চার পথ বেছে নিয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর মতো বিপ্লবী ও গণমানুষের সাংস্কৃতিক সংগঠন। সত্যেন সেনের ১০৬তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। উদীচী শিল্পীগোষ্ঠী ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী দুটি আলাদা অনুষ্ঠান করে।বৃহস্পতিবার বিকেলে টিএসসি মিলনায়তনে রাখা সত্যেন সেনের প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বালিয়ে এবং ফুল দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় উদীচীর অনুষ্ঠান। এরপর ছিল আলোচনা। এতে সত্যেন সেনের জীবন ও লড়াই-সংগ্রামের নানা দিক নিয়ে আলোচনা করেন গোলাম মোহাম্মদ, হায়দার আকবর খান রনো, কাজী মোহাম্মদ শীষ, মালেকা বেগম, রফিকুল্ল হক খান, হেলেন করিম, ফকির আলমগীর ও রেজাউল করিম সিদ্দিক।বক্তারা বলেন, সত্যেন সেন আজীবন সত্য, সুন্দর, ন্যায়ের পক্ষে কথা বলেছেন। ছাত্রজীবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে ছিল তাঁর সরব উপস্থিতি। এ ছাড়া, কৃষক আন্দোলনেরও অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন সত্যেন সেন। তাঁরা বলেন, উদীচী সত্যেন সেনের দেখানো পথে একটি অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে আজীবন লড়াই-সংগ্রাম চালিয়ে যাবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামশেদ আনোয়ার। আলোচনার ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে একক ও দলীয় গণসংগীত পরিবেশন করেন উদীচী, ঋষিজ শিল্পীগোষ্ঠী, ক্রান্তি, বহ্নিশিখা, গ্রহস্বর ও সাংস্কৃতিক ইউনিয়ন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘আনন্দধারা বহিছে ভুবনে’র সঙ্গে নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্যশিল্পীরা। ‘সত্যেন সেন পদক’ পেলেন মামুনুর রশীদগতকাল সন্ধ্যায় সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সত্যেন সেন পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।সত্যেন সেনের গান ‘মারো জোয়ান হেইয়ো’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। এরপর ‘সত্যেন সেন সম্মাননা পদক’ প্রদান করা হয় নাট্যজন মামুনুর রশীদকে।রাগসংগীতের অ্যালবামের প্রকাশনাবিশিষ্ট উচ্চাঙ্গসংগীতশিল্পী অনিল কুমার সাহার তৃতীয় রাগসংগীতের অ্যালবাম চন্দ্র চকর-এর প্রকাশনা অনুষ্ঠান হবে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে। অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়।চন্দ্র চকর অ্যালবামটি প্রকাশ করছে ইমপ্রেস অডিও ভিশন। প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করছে উচ্চাঙ্গসংগীতের প্রচার ও প্রসারে নিয়োজিত সংগঠন উচ্ছ্বাস ললিতকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।অলকেশ ঘোষের প্রদর্শনীশিল্পী অলকেশ ঘোষের শিল্পকর্মের ১০ দিনব্যাপী প্রদর্শনী আজ শুক্রবার শুরু হচ্ছে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে। বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। প্রদর্শনী চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত।