সনদ পেল সিসিমপুরের খুদে নির্মাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিসিমপুর—শিশুদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান। এর অন্যতম অংশ হলো গ্রামীণ প্রামাণ্যচিত্র। নয়নতারা কমিউনিকেশনসের তৈরি সিসিমপুরের গ্রামীণ প্রামাণ্যচিত্র-গুলো তৈরি করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার সপ্তম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরাই। প্রামাণ্যচিত্র নির্মাণের আগে এই খুদে নির্মাতাদের প্রশিক্ষণ দেয় নয়নতারা কমিউনিকে-শনসের প্রামাণ্যচিত্র বিভাগ। এ জন্য তারা প্রতিবছর আয়োজন করে কর্মশালা। সাত বছরে পা দিয়েছে সিসিমপুর। এ বছরও কর্মশালায় অংশ নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করেছে খুদে নির্মাতারা। তাদের মধ্য থেকে ১৫ জনের হাতে সনদ তুলে দেওয়া হলো গতকাল বুধবার। অনুষ্ঠানটির আসর বসেছিল বনানীর একটি রেস্তোরাঁয়।সনদ বিতরণের শুরুতেই দেখানো হয় খুদে নির্মাতাদের তৈরি তিনটি প্রামাণ্যচিত্র। সেগুলো নিয়ে আলোচনা করেন আলী যাকের, মোরশেদুল ইসলাম, মানজারে হাসিন মুরাদ, সারা যাকের এবং জগদীশ এষ। এ বছর সনদ পেল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঊর্মি সরকার, সামিউল হুদা, সুকন্যা চাম্বুগং, ইসরাত জাহান ও অনিক সাহা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তাসনিম সেমন্তী, আশেকা জাহান, আছিয়া খাতুন ও জি এম তুষার। পটুয়াখালীর দশমিনা উপজেলার সনদপ্রাপ্তদের মধ্যে ছিল সাকিরা নূর, রাইয়াতুল জান্নাত, অদিতি বসু, সুলতানা রাজিয়া, তরিকুল ইসলাম ও শারমিন আক্তা।