সনু নিগমের তিন ঘণ্টার পরিবেশনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার গান করতে ঢাকায় এসেছিলেন সনু নিগম। গত শুক্রবার রাতে তিনি গান করলেন ঢাকার গুলশান ক্লাবে। তিনি মঞ্চে আসেন রাত নয়টা পাঁচ মিনিটে। এরপর গান করেছেন রাত ১২টা ১০ মিনিট পর্যন্ত। সনু গেয়ে শোনান তাঁর জনপ্রিয় হওয়া ৪০টি হিন্দি গান। তাঁর সঙ্গে আরও গান করেন শ্রুতি পাথক।গুলশান ক্লাবের এই আয়োজনে সহযোগিতা করেছে ব্রেইন বক্স। সনু ঢাকায় আসেন শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে। থেকেছেন হোটেল ওয়েস্টিনে। হোটেলে বেশির ভাগ সময় তিনি স্ক্রিপ্ট মুখস্থ করার কাজে ব্যস্ত ছিলেন। জানা গেছে, জি টিভির সম্প্রচারের ২০ বছর পূর্তি উপলক্ষে আজ রোববার ভারতের মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সনু। গতকাল শনিবার সকালেই তিনি ঢাকা ত্যাগ করেন।এর আগে আরও কয়েকবার গান করতে ঢাকায় এসেছিলেন সনু নিগম।