সনু নিগমের সঙ্গে গাইলেন ব্রিটনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুন মাসে মাইকেল জ্যাকসনের ভাই জারমেইন জ্যাকসনের সঙ্গে এক মঞ্চে গান গেয়েছেন সনু নিগম। এবার গাইলেন ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে। শুরুতে ব্রিটনির ব্যক্তিগত কর্মকর্তারা যোগাযোগ করেন সনুর সঙ্গে। ব্রিটনি টুইটারে লেখেন, ‘আমার জনপ্রিয় “আই ওয়ানা গো” গানটি দুজন মিলে গেয়েছি। সনুর কণ্ঠে ভিন্ন কিছু আছে, আমার খুব মনে ধরেছে।’ জবাবে সনু নিগম টুইটার বার্তায় লিখেছেন, ‘ভারতবাসী তোমাকে ভালোবাসে ব্রিটনি। বলিউডে তোমাকে স্বাগতম।’ ওয়েবসাইট।