সনুকে ছোটা শাকিলের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামে ‘ছোটা’ হলে কী হবে, ঘটনা তিনি বড় বড়ই ঘটান! আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডান হাত ছোটা শাকিল এবার হুমকি দিয়েছেন সনু নিগমকে। এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেছেন এই সংগীত তারকা।
বলিউডের বাসিন্দাদের ওপর আন্ডারওয়ার্ল্ডের দাদাগিরি নতুন কিছু নয়। সম্প্রতি বনি কাপুর ও করন জোহরও হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। ছোটা শাকিল সনুর ওপর নাখোশ বিশ্বসফরে তাঁর ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি নিয়ে। শাকিল চাইছেন সনু বর্তমান ইভেন্ট প্রতিষ্ঠানটি বাদ দিয়ে তাঁর পছন্দের প্রতিষ্ঠানকে কাজটি দেন। বিষয়টি নিয়ে শাকিল সনুকে একাধিক ফোন করেছেন, মুঠোবার্তাও পাঠিয়েছেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বলিউড তারকাদের এ ধরনের বিদেশসফর আর্থিকভাবে খুবই লাভজনক হওয়ায় আন্ডারওয়ার্ল্ড সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। টিএনএন।