সনুর ছেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনু নিগমের মতো বাবা থাকার সুবিধাই বুঝি এই। মাত্র তিন বছর বয়সে লতা মুঙ্গেশকরের সঙ্গে জুটি বাঁধল নিভান নিগম; সনু নিগমের ছেলে। অবশ্য প্রস্তাবটা এসেছে লতার দিক থেকেই। তাঁর নতুন অ্যালবামের একটি গানের জন্য নিভানকে নিতে চেয়েছিলেন লতা। সনুও রাজি হয়েছেন সঙ্গে সঙ্গে।‘নিভান সত্যিই খুব ভাগ্যবান। এত অল্প বয়সে লতাজির কাছ থেকে প্রস্তাব পাওয়াটা একটা বড় সম্মান। অবশ্য নিভানও খুবই বুদ্ধিমান ছেলে। ও খুব সহজে সুর আয়ত্ত করতে পারে।’ ছেলে সম্পর্কে এই মত গর্বিত বাবা সনু নিগমের। ওয়েবসাইট।