সনুর নতুন গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন একটি গান কম্পোজ করছেন সনু নিগম। এই গানে বলা হবে স্তন ক্যানসারবিষয়ক সচেতনতার কথা। এতে সনু নিজে কণ্ঠ দেবেন না। কণ্ঠ দেবেন সাত তরুণ নারীশিল্পী—আনুশকা মানছন্দ, শ্রুতি পাঠক, আকৃতি কাক্কর, শেফালি আলভারেস, তিশা নিগম, শিল্পা রাও এবং নেহা ভাসিন। সনু বললেন, ‘স্তন ক্যানসারবিষয়ক সচেতনতার ওপর একটা গান করছি। লিখেছেন জাভেদ আখতার। আমার মা যখন থেকে ক্যানসারে আক্রান্ত, তখন থেকেই এ ব্যাপারে কাজ করার জন্য আমি প্রস্তুত ছিলাম। তাই এবার বলামাত্রই রাজি হয়েছি।’ টিএনএন।