সনুর পেশাদারিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো কাজের জন্য খাটতে হয় বৈকি! সঙ্গে পেশাদারি মনোভাব ও সৃজনশীলতা থাকলে সে কাজ অসাধারণ না হয়ে পারে না। যেমনটা করে দেখিয়েছেন কণ্ঠশিল্পী সনু নিগম। জো রাজনের লাভ ইউ সোনিয়া ছবির জন্য গত সপ্তাহে একটি গান রেকর্ড করেন সনু। সংগীত পরিচালনা করেছেন বিপিন পাতওয়া। কিন্তু গানটি শোনার পর মনের ভেতর কেমন জানি খচখচ করছিল। গলাটা ঠিক যেন খোলেনি। নিজেই সিদ্ধান্ত নিলেন সনু। আন্ধেরির একটি স্টুডিওতে গিয়ে সংগীত পরিচালককে ডাকলেন। সেখানে বসেই গানটি ফের রেকর্ড করলেন। স্টুডিওর খরচাপাতি সব নিজেই মেটালেন। কিন্তু কাজের মতো কাজ হয়েছে। এতেই তিনি তৃপ্ত। দ্বিতীয়বার রেকর্ড করা গান শুনে পরিচালক তো মহাখুশি। দেখা যাক ‘পিয়ার তেরা’ গানটি কেমন গেয়েছেন সনু নিগম। ভক্ত, দর্শকেরা সেই অপেক্ষায় রইলেন। মুম্বাই মিরর।