সন্তান আসছে আনুশকার কোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পণ্ডিত রবিশঙ্করের মেয়ে গিটারশিল্পী ও সুরকার আনুশকা শঙ্করের সঙ্গে লন্ডনের চলচ্চিত্র নির্মাতা জো রাইটের প্রেমের সম্পর্ক প্রায় পাঁচ বছরের। গত ৩০ সেপ্টেম্বর তাঁরা বিয়ে করেছেন।তবে গরম খবর হচ্ছে আনুশকা মা হতে চলেছেন। আগামী বসন্তেই তাঁর কোলে সন্তান আসছে! অথচ কিছু দিন আগে তিনি বলেছিলেন, ২০১৪ সালের মধ্যে তাঁর মা হওয়ার সম্ভাবনা নেই। গত বছর এক সাক্ষাৎকারে অবশ্য আনুশকা বলেছিলেন, মা হতে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই।’ আনুশকা সেই সাক্ষাত্কারে বিয়ের ব্যাপারটিতে অবিশ্বাস পোষণ না করলেও জানিয়েছিলেন, মা হওয়ার জন্য বিয়ে খুব একটা জরুরি কিছু নয়।মাত্র ১২ দিন আগে বিয়ে হলেও এর মধ্যেই মা হয়ে যাওয়ার ব্যাপারে আনুশকা বলেছেন, ‘মা হওয়ার ব্যাপারটি অপ্রত্যাশিত হলেও খুব দ্রুতই ব্যাপারটি ঘটে গেছে। তবে এটাও ঠিক, এ ব্যাপারে আমার অবশ্যই সম্পৃক্ততা রয়েছে।’আনুশকা মা হচ্ছেন জেনে তাঁর অনেক আনন্দিত আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব খুদে বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন। এর উত্তরে তিনি অনাগত সন্তানের জন্য শুধু আশীর্বাদ আর শুভ কামনাই চেয়েছেন।