সন্তান যখন সহশিল্পী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপুরের খাবার খেতে খেতে জেনিফার লোপেজ আপন মনেই গেয়ে উঠেছিলেন: ‘কজ আই হ্যাভ স্পেন্ট অল অব মাই লাভ...’। পাশ থেকে গেয়ে উঠল দুই সহশিল্পী: ‘ওয়েটিং ফর টুনাইট ওহ্্ ওহ্...’! এই সহশিল্পীরা আর কেউ নয়, জেনিফারের চার বছর বয়সী দুই যমজ সন্তান ম্যাক্স ও ইমি। জেনিফার লোপেজ বলেন, ‘আমার গান তারা প্রতি রাতেই শোনে এবং খুব আনন্দ পায়! আমার মনে হয়, অনুষ্ঠানেও আমি ওদের সহশিল্পী হিসেবে নিতে পারি। এতে আমার খরচও কিছুটা কম হবে!’ হাসতে হাসতে মা জেনিফার আরও বললেন, ‘বাচ্চাদের ভালোবাসা আর আনন্দ অনুভব করার অনুভূতি যে কী দারুণ! সবচেয়ে ভালো লাগে, যখন আমরা তিনজন একসঙ্গে কোনো সিনেমা দেখি!’ পিটিআই।