সন্তানই জীবনের সেরা উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুত্রসন্তানকে নিয়ে গায়ক পারভেজ
পুত্রসন্তানকে নিয়ে গায়ক পারভেজ

‘সন্তানই জীবনের সেরা উপহার। জীবনের এই সেরা উপহার আমি পেয়ে গেছি। বাবা হওয়ার আনন্দ যে কেমন হতে পারে তা আজ দুপুরের আগ পর্যন্ত টের পাইনি। এ এক অনর‍কম অনুভূতি। এ অনুভূতির ব্যাখ্যা ভাষায় প্রকাশ করা যাবে না।’ কথাগুলো সুফি গানে এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী পারভেজ সাজ্জাদের। আজ দুপুরে ঢাকার একটি হাসপাতালে পুত্র সন্তানের বাবা হন এই শিল্পী।

পারভেজ বলেন, ‘জীবনে অনেক উপহার পেয়েছি। বাবা হওয়ার পর আমার কাছে সব উপহার ম্লান মনে হয়েছে। আমি অনেক খুশি। অনেক...।’
আজ রোববার বিকেল তিনটা ৪৫ মিনিটে পারভেজ তাঁর ফেসবুক টাইমলাইনে নবজাতকের ছবিসহ বাবা হওযার খবর সবাই​কে জানান। ফেসবুকে পারভেজ লেখেন, ‘আলহামদুলিল্লাহ্, পুত্র সন্তানের পিতা হলাম। আল্লাহপাকের দরবারে লাখো শুকরিয়া। মা-ছেলে দুজনেই সুস্থ আছে। ধন্যবাদ আমার স্ত্রী সীমানাকে, আমাকে পিতৃত্বের স্বাধ দেবার জন্য। আমি কৃতজ্ঞ, আমার পরিবার, ভাই-বন্ধু আর শুভাকাঙ্খীদের কাছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
পারভেজের স্ত্রী সীমানা একসময় অভি​নয় করতেন। বিয়ের পর তিনি অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন।