সন্তানকে কারিনার 'না'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

কবে বিয়ে করছেন, কবে বিয়ে করছেন—লাখো-কোটিবার প্রশ্নটা শুনতে শুনতে ত্যক্তবিরক্ত হয়ে ছাঁদনাতলায় গিয়ে দাঁড়ালেন। এখন বিয়েটা যখন হয়ে গেছে, সাংবাদিককুলের একই প্রশ্ন—কবে মা হচ্ছেন, কবে মা হচ্ছেন। তিতিবিরক্ত কারিনা কাপুর হুট করে বলে বসেছেন, সন্তান নাকি তিনি নেবেন না! সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, ‘কে জানে, হয়তো আমি কোনো দিনই সন্তান না নেওয়ার সিদ্ধান্তও নিয়ে নিতে পারি!’ অবশ্য বিয়ে করার সঙ্গে সঙ্গেই তিনি ‘মা’ হয়ে গেছেন। সাইফ আলী খানের সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের তো দুুটি সন্তান আছেই। কিন্তু সত্যিকারের মাতৃত্বের স্বর্গীয় স্বাদ কি আর এতে মেলে! এই সাক্ষাৎকারে আরও কিছু বিস্ফোরক কথা বলেছেন কারিনা। যেমন, গত বছর তাঁদের বিয়েতে ইচ্ছা করেই বলিউডের একটা অংশকে নাকি দাওয়াত দেননি। এও বলেছেন, সাইফ আর তিনি ‘আধুনিক জুটি’ বলেই সমাজের সনাতন কিছু রীতি-রেওয়াজের তোয়াক্কা নাকি করেন না! টিএনএন।