সন্তানদের জন্য অভিনয় ছাড়বেন জোলি! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানদের প্রতি দায়িত্ব পালনের জন্য অভিনয় থেকে বিদায় নিতে পুরোপুরি প্রস্তুত বলেই সম্প্রতি জানিয়েছেন হলিউডের তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এক খবরে এ তথ্য জানিয়েছে সান অনলাইন। এ প্রসঙ্গে ৩৭ বছর বয়সী এ তারকার ভাষ্য, ‘আমার সন্তানরা শৈশব পেরিয়ে কৈশোরে পা রাখার পর অভিনয় ছেড়ে দেব আমি। কারণ তখন নানাদিক সামলাতে আমাকে অনেক জেকে বন্দী করতে আমার কোনো সমস্যা হবে না। আমার ধারণা, ঘরে অনেক সুখেই কাটবে আমার জীবন।’ প্রসঙ্গত, পালক এবং নিজের মিলিয়ে ছয় সন্তানের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাঞ্জেলিনা জোলি ও তাঁর হবু বর ব্র্যাড পিট। বর্তমানে তাঁদের ছয় সন্তান; ম্যাডক্স (১১ বছর), প্যাক্স (৮ বছর), জাহারা (৭ বছর), শিলোহ (৬ বছর), নক্স (৪ বছর) এবং ভিভিয়েনস (৪ বছর)। সৌজন্যে: রয়টার্স