সন্তানদের থেকে দূরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ছেলেদের সঙ্গে দেখা করেননি হূতিক রোশন। বললেন, ‘আমি চাই না ছেলেরা আমাকে দেখে ভয় পাক। আমার ঠোঁটগুলো এখনো ফুলে ঢোল হয়ে আছে। এগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেই দেখা করব ওদের সঙ্গে।’ সোমবার এক বন্ধুর অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছিলেন হূতিক। রাস্তায় গাড়িতে বসেই অ্যালার্জির সংক্রমণ টের পেলেন। ঠোঁট ফুলছে দেখে গাড়ি ঘুরিয়ে সোজা চলে গেলেন হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই ঠোঁট দুটো ফুলে কয়েক গুণ বড় হয়ে গেল। ‘আয়নায় নিজেকে দেখে ভয় পেয়েছিলাম। ভালোয় ভালোয় বাড়ি ফিরতে পেরেছি, তাতেই খুশি।’ বললেন হূতিক। ওয়েবসাইট।