সন্তানদের সঙ্গে নাচলেন তিন বোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, কুমকুম আহমেদ ও তাবাসসুম আহমেদ একসঙ্গে নৃত্য পরিবেশন করলেন। অনুষ্ঠানে তাঁদের সঙ্গে আরও নেচেছে তাঁদের মেয়েরা। এটিএন বাংলার ‘ঈদের বাজনা বাজেরে’ অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাবে। নাচটির প্রথম অংশে মুনমুন আহমেদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে নাচে তাঁর মেয়ে অপরাজিতা। ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানটিতে কুমকুম আহমেদের সঙ্গে নাচে তাঁর মেয়ে অনন্যা। আর মেয়ে অবন্তিকাকে নিয়ে ‘শালুক শালুক ঝিলের জলে’ গানটির সঙ্গে নাচেন তাবাসসুম আহমেদ। এ ছাড়া সবাই মিলে একসঙ্গে নাচেন ‘তুমি আমার মা, আমি তোমার মেয়ে’ গানটির সঙ্গে। ‘ঈদের বাজনা বাজেরে’ অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন খন্দকার ইসমাইল। এটি দেখানো হবে ঈদের পরদিন রাত ১০টা ৪০ মিনিটে এটিএন বাংলায়।