সন্তানদের সঙ্গে হূতিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র দুনিয়ার মানুষের কাজের ধরনটাই অন্য রকম। নয়টা-পাঁচটার রোজকারের জীবন নয় তাঁদের। টানা ব্যস্ততায় পরিবারকে সময় দেওয়া হয় না ঠিকমতো। কৃষ থ্রি নিয়ে ব্যস্ততার কারণে হূতিক রোশনও সন্তানদের সময় দিতে পারেননি। এবার লম্বা ছুটি নিয়েছেন। পুরো সময়টা দিচ্ছেন বাচ্চাদের। সম্প্রতি একটি পার্কে দুই সন্তান হূহান ও হূদানের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে বাবা হূতিককে।
শুধু নিজের সন্তান নয়, এদিন হূতিকের সঙ্গী ছিল তাঁর ভাগনে-ভাগনিরাও। জিদান, আরিজ, আজান ও ফিজাও থিম পার্কে বেশ মজা করে সময় কাটিয়েছে। টিএনএন।