সন্তানের অপেক্ষায় অনন্ত-বর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত-বর্ষা l ছবি: প্রথম আলো
অনন্ত-বর্ষা l ছবি: প্রথম আলো

দেশে নয় দেশের বাইরেই প্রথম সন্তান জন্ম দিতে যাচ্ছেন বর্ষা। আর এ জন্য আগামী মাসের প্রথম সপ্তাহে স্বামী অনন্ত জলিলের সঙ্গে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়ছেন তিনি। কিন্তু দেশের বাইরে যাওয়ার এই সিদ্ধান্ত কেন?জবাবে অনন্ত জলিল বলছিলেন, ‘ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে আমাদের অনেক কাছের লোকজন কর্মরত আছেন। তাঁরা অনুরোধ করেছেন, বর্ষার প্রথম সন্তানটি যেন বামরুনগ্রাদ হাসপাতালে হয়। এ ছাড়া বর্ষা নিজেও চাইছে প্রথম সন্তান দেশের বাইরে জন্ম নিক। সব মিলিয়ে চিন্তা করলাম, খুব খারাপ হয় না।’এর যাতে ভুল ব্যাখ্যা না হয় সে ব্যাপারেও সচেতন অনন্ত। তাঁর ব্যাখ্যা, ‘বিষয়টিকে অন্যভাবে দেখার কিছু নেই। বাংলাদেশেও অনেক ভালো চিকিৎসক রয়েছেন। সবাইকে শুধু এটুকু বলব, আমাদের অনাগত সন্তানের জন্য আপনারা দোয়া করবেন।’
প্রথম সন্তান জন্মের পরই পরবর্তী ছবি দ্য স্পাই—অগ্রযাত্রার মহানায়ক ছবির শুটিং শুরু করার কথা বর্ষার।