সন্তানের মতো সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুখের সংসার তাঁদের। একদিন হঠাৎ করেই এই পরিবারের ছোট ছেলেটি হারিয়ে যায়। মা-বাবা ছোট সন্তানকে হারিয়ে পাগলপ্রায়। তার পরও জীবন থেমে থাকে না। বড় ছেলেকে নিয়েই তাঁরা ছোট সন্তানের হারিয়ে যাওয়ার বেদনা ভুলে থাকেন।ছোট ছেলেটি হারিয়ে গিয়ে বড় হয় রাস্তার ধারে। বখে যায়। কখনো ছিনতাই করে আবার কখনো রিকশা চালায়। এভাবেই একদিন দেখা হয় তার মা-বাবার সঙ্গে। কিন্তু কেউ কাউকে চিনতে পারে না। অন্যদিকে, বড় সন্তান ভুল বুঝে মা-বাবাকে ছেড়ে চলে যায়। হারিয়ে যাওয়া সেই ছেলেটি মা-বাবার দায়িত্ব তুলে নেয়। তখনো কেউ জানে না যে এ ছেলেটি তাঁদের হারিয়ে যাওয়া সন্তান।এমনই একটি গল্প নিয়ে পরিচালক শাহীন-সুমন নির্মাণ করেছেন সন্তানের মতো সন্তান ছবিটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শাকিব খান, সাহারা, অমিত হাসান, রত্না, সায়না, মিশা সওদাগর, ডলি জহুর, আলীরাজসহ আরও অনেকেই।