সন্ত্রস্ত ছিলেন উইনফ্রে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি পর্দায় কী ভীষণ আত্মবিশ্বাসী দেখায় তাঁকে! গা থেকে ঠিকরে বেরোয় প্রবল আত্মবিশ্বাসের আলো। কিন্তু সেই অপরাহ উইনফ্রেও যে নিজের ওপর আস্থা হারিয়ে ফেলতে শুরু করেছেন! রীতিমতো স্নায়ুদৌর্বল্যে ভুগছিলেন ২০১২ সালে, যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল তাঁর ‘অপরাহ উইনফ্রে নেটওয়ার্ক’ (ওডব্লুএন)।
অসাধারণ সব সাক্ষাৎকারে অনেক তারকার মনের কথা তুলে আনতে ওস্তাদ তিনি। সেই উইনফ্রে এবার নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করলেন, কী কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন গত বছর। একপর্যায়ে তাঁর ‘নার্ভাস ব্রেকডাউন’ও হয়েছিল। আর কোনো চাপ নিতে পারছিলেন না তিনি। এএনআই।