সন্ত্রাসীদের টার্গেটে শেরিল কোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়িকা শেরিল কোলকে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। জানা গেছে, আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের দেখতে গিয়ে তিনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। জিহাদিদের টাগের্েট পরিণত হয়েছেন তিনি। ব্রিটিশ দৈনিক ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাত্কারে সন্ত্রাসীদের শীর্ষ পর্যায়ের এক নেতা সম্প্রতি এ তথ্য জানান।ওই নেতা জানান, শেরিল আফগানিস্তানে গিয়ে ব্রিটিশ সেনাদের প্রশংসা করেছেন। অথচ এই সেনারাই প্রতিদিন কত শত নিরীহ মানুষকে হত্যা করছেন, তার ইয়ত্তা নেই। আফগানিস্তানের সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা জানানো তো দূরের কথা, উল্টো এসব হত্যাকাণ্ডের প্রশংসা করলেন শেরিল। আর এতে তিনি নিজেই নিজের বিপদ ডেকে আনলেন। অসম এই যুদ্ধের সঙ্গে তিনি নিজেকে যতই জড়াবেন, ততই আফগান ধর্মপ্রাণ মুসলিমদের শত্রুতে পরিণত হবেন। চরমপন্থীদের অপর একটি ওয়েবসাইটে বলা হয়েছে, এর মাধ্যমে শেরিল তাঁর নিরাপত্তা ও জীবন দুই-ই ঝুঁকির মুখে ঠেলে দিলেন। আইএসএনএস।