সন্ত্রাসের শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে আজ রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক সন্ত্রাসের শুরু। নাটকটি যৌথভাবে লিখেছেন রবিউল আলম ও রিংকন শিকদার এবং পরিচালনা করেছেন রবিউল আলম। এতে অভিনয় করেছেন জয়া আহসান, আহমেদ রুবেল, স্বাগতা, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, রনি প্রমুখ। রমজানের আকাঙ্ক্ষা বা ইচ্ছাগুলো এখন যেন হাতের মুঠোয়। সারা দিন টিভি দেখলেও কেউ তাকে কিছু বলবে না; বড় সাহেবের অফিসের বাথরুমে রমজান অনেক সময় নিয়ে গোসল করেন, ফ্রিজ থেকে খাবার খান। এভাবেই বদ্ধ অফিসে ছোট ছোট স্বপ্নের মতো বাস্তবের ভেতর দিয়েই চলছিল রমজানের বন্দী অথবা স্বাধীন জীবনযাপন। অল্প সময় পরই রমজানের এই আনন্দ থেমে যায়।