সন্দীপনের ‘সব্যসাচী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ছেলে সন্দীপন গান করছেন সেই ১৯৯৯ সাল থেকে। এ পর্যন্ত বেরিয়েছে তাঁর পাঁচটি অ্যালবাম। প্রথমটি ২০০৪ সালে, সোনা বন্ধু। এরপর বেরিয়েছে সোনার মেডেল, ট্রিবিউট টু এস ডি বর্মণ অ্যান্ড আর ডি বর্মণ, আয় প্রাণের উৎসবে ও চাঁন মুখে মধুর হাসি। এবার তিনি ব্যান্ড গড়েছেন। নাম দিয়েছেন সব্যসাচী। নতুন এই ব্যান্ডটি আজই প্রথম গান করবে দর্শকদের সামনে, একুশে টিভিতে। অনুষ্ঠানের নাম ফোনো লাইভ স্টুডিও কনসার্ট।সব্যসাচী ব্যান্ডে সন্দীপন মূল ভোকাল। সঙ্গে আরও আছেন কি-বোর্ডে নিখিলেশ, বেস গিটারে আরজু, লিড গিটারে অনি, অক্টোপ্যাডে রনি এবং তবলায় রতন রণিক।সন্দীপন বলেন, ‘আমরা সবাই একসঙ্গে অনেক দিন ধরেই গান করছি। ব্যান্ডের পরিকল্পনাটা আসে রনির কাছ থেকে। আজ সব্যসাচী ব্যান্ড থেকে আমরা প্রথম গান করব।’সন্দীপন জানালেন, আজ নিজের পুরোনো অ্যালবাম থেকে গান করার ইচ্ছা আছে। পাশাপাশি রবীন্দ্রসংগীত, লোকগান, এস ডি বর্মণ, আর ডি বর্মণ ও কিশোর কুমারের গানও করবেন।শিগগিরই শুরু করছেন ব্যান্ডের নতুন অ্যালবামের কাজ। পুরোটাই হবে মৌলিক গানের। আর তা বাজারে আসবে এ বছরই।