সন্ধ্যা মুখোপাধ্যায় অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ। সোমবার রাতে নিজের দক্ষিণ কলকাতার লেক গার্ডেনসের বাসায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। মঙ্গলবার ভোরেই তাঁকে নিয়ে যাওয়া হয় রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে। রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এরই মধ্যে তাঁর চিকিৎসার জন্য চার চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে চিকিৎসকেরা জানান, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। খবর পেয়ে রাতেই সন্ধ্যা মুখোপাধ্যায়কে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসার ভার কলকাতা পৌরসভা গ্রহণ করছে।