সন্ধ্যা মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এখন গুরুতর অসুস্থ। মঙ্গলবার রাতে ভারতের কলকাতার তাঁর লেক গার্ডেনসের বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। গভীর রাতেই তাঁকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের মিশুমঙ্গল হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁকে রাখা হয়েছে এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সন্ধ্যা মুখোপাধ্যায়ের বুকে ব্যথা আছে। তিনি এখন হাসপাতালের চিকিৎসক এস এন রায়ের চিকিৎসাধীন আছেন। হাসপাতালে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে আছেন তাঁর একমাত্র মেয়ে মৌমী সেনগুপ্ত।১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। নেমেছিলেন কলকাতার রাজপথে। গান গেয়ে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। গান করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে ফেরার পর সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছিলেন ‘বঙ্গবন্ধু তুমি ফিরে এলে’ গানটি। স্বাধীনতার পর ঢাকায় প্রথম একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে তিনি গান করেছেন।