সন্ধ্যা মুখোপাধ্যায় বাড়ি ফিরেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সোমবার বিকেলে বাসায় ফিরেছেন। চিকিৎসকদের মতে, তিনি এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। গত সপ্তাহের মঙ্গলবার রাতে গানের রেওয়াজ করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিসিইউ) রাখা হয়।জানা গেছে, সোমবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেয়ে এবং জামাতা হাসপাতাল থেকে তাঁকে বাসায় নিয়ে যান।