সন্ধ্যা মুখোপাধ্যায় সুস্থ হচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বুধবার চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হূৎস্পন্দন অনেকটাই স্বাভাবিক হয়েছে। শ্বাসকষ্টও কমেছে। স্বাভাবিক খাবার খেতে পারছেন। তবে তাঁর রক্তে হিমোগ্লোবিন কিছুটা কমেছে। সোমবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে মঙ্গলবার ভোরে তাঁকে নিয়ে আসা হয় রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য। রাখা হয় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তাঁর চিকিৎসার জন্য চার চিকিৎসকের সমন্বয়ে গড়া হয়েছে একটি মেডিকেল বোর্ড।