সন্ধ্যাজুড়ে গাইলেন মাসুদ আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একক কণ্ঠে একটি সন্ধ্যা ভরিয়ে রাখলেন শিল্পী মাসুদ আহমেদ। গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে ছিল শিল্পীর একক সংগীতসন্ধ্যা। এতে ‘তোমারে লেগেছে এত যে ভালো’, ‘আমি সাগরের বেলা’, ‘এ জীবনে যত ব্যথা’সহ বেশ কয়েকটি হারানো দিনের গান গেয়ে শোনান তিনি।

সুরধ্বনির এই আয়োজনে গান শুনতে এসেছিলেন সাবেক সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলসহ আরও অনেকে।