সন্ধ্যায় ঋতুরঙ্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের দর্শনীর বিনিময়ে নিয়মিত পাক্ষিক গানের অনুষ্ঠানে আজ সন্ধ্যা সাতটায় অংশ নেবে শিল্পী কলিম শরাফীর প্রতিষ্ঠিত ‘সংগীত ভবন’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সংগীত ভবনের শিল্পীরা পরিবেশন করবেন ‘ঋতুরঙ্গ’ নামের গীতি-আলেখ্য। ষড়্ঋতুভিত্তিক গান ও নৃত্য দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এতে সহায়তা দিচ্ছে প্রথম আলো।